Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অনগ্রসর শব্দকর জনগোষ্ঠী শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে স্মারকলিপি পেশ

রিপোটার : / ৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা দাবিতে উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শব্দকর জনগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে স্মারক লিপি প্রদানের পূর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

উপজেলা নির্বাহি কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রধান শিক্ষক ািনরঞ্জন দেব, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, শব্দকর ছাত্র উন্নয়ন পরিষদ নেতা শান্ত শব্দকর প্রমুখ।

মতবিনিময় সভায় অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে গেজেটভুক্ত, শব্দকর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তাসহ ৮ দফা শব্দকর স্কুল, কলেজগামী ছাত্রছাত্রীদের বৃত্তি সহায়তা, বৃত্তিমূলক সরকারী প্রশিক্ষনের সুযোগ, সরকারি চাকুরিতে অগ্রাধিকার প্রদান করা, বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা ভাতা, লোক সংস্কৃতির বাদ্যযন্ত্রের সহায়তা, গৃহহীনদের গৃহ প্রদান ও বেকার কর্মক্ষম শব্দকরদের কর্মসংস্থানের দাবি জানান।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মাখন চন্দ সূত্রধর তার বক্তব্যে শব্দকর সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রতি নৈতিক সমর্থন ব্যক্ত করে সরকারের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!