Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেপ্তার রহিমপুর ইউপি চেয়ারম্যান বদরুল

রিপোটার : / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

জামিনে জেল থেকে মুক্তির পর ফের জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ বদরুল। গত রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই জেলগেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি পুলিশ তাকে কুলাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সোমবার (১৬ ডিসেম্বর ) পুলিশ তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর গত ২৯ সেপ্টেম্বর মৌলভীবাজার মডেল থানার একটি মামলায় কমলগঞ্জের রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে আটক করা হয়। গত রোববার (১৫ ডিসেম্বর) উচ্চ আদালত থেকে দুটি মামলার জামিন পান তিনি। সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে ছাড়া পাওয়ার পরই ডিবি পুলিশ থাকে গ্রেপ্তার করে। পরে কুলাউড়া থানার ১২ নাম্বার মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আফছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাউড়া থানার ১২ নাম্বার মামলায় ইফতেখার আহমেদ বদরুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে আবার পাঠানো হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রহিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলকে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!