Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

রিপোটার : / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবসুখরভাবে উদযাপনের লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার ২ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে¡ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার নবাগত ওসি সৈয়দ ইফতেখার হোসেন, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ।

আলোচনায় অংশ নেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াতের আমীর মো: মাসুক মিয়া. উপজেলা হেফাজত নেতা মাও: নুরুল মোত্তাকিম জুনাইদ, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও: ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, পূজা উদযাপন পরিষদের নেতা প্রত্যুষ ধর, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ নেতা নারায়ণ মল্লিক সাগর, পূজামন্ডপ কমিটির পক্ষে নির্মল এস পলাশ, মানিক পাল প্রমুখ।

সভায় কমলগঞ্জ উপজেলায় এবছর ১৩৭ টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ১৪৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবসুখরভাবে উদযাপনের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে ১৩৭টি পূজা মন্ডপের অনুকুলে ৫০০ কেজি করে জিআর চাল এর ডিও বিতরণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!