Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

ছাত্র আন্দোলনের মুখে সুজা কলেজের প্রভাষক শাহাজান মানিককে সাময়িক বরখাস্ত

রিপোটার : / ১০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

কমলকন্ঠ ডেস্ক ।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সুজা মেমেরোয়ল কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নানা অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে প্রভাষক শাহাজান মানিকের বরখাস্তের এক দফা দাবীতে কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শমশেরনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে এক পথসভা শেষে কলেজ চত্বরে গিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালীন সুজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশীদ ভূঁইয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের জানান, ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এরপর আন্দোলনকারী শিক্ষার্থীরা সরে যায়।

সাময়িকভাবে বরখাস্তকৃত সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিক বলেন, আমি প্রকৃত শিক্ষার্থীদের শাসন করতাম বেশি। আমার উপর শিক্ষার্থীদের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি প্রতিহিংসার শিকার।

শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশীদ ভূঁইয়া ইংরেজি বিভাগের প্রভাষক শাহাজান মানিকের বিরুদ্ধে শিক্ষার্থীরা নানা অভিযোগে লিখিত আবেদন জানানোর পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে কলেজ গভর্ণিং বডির জরুরী সভা আহবান করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!