Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির স্মরণে আলোচনা সভা

রিপোটার : / ২৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

শমশেরনগর প্রতিনিধি।।

কমলগঞ্জে প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের সভাপতি, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মো: আব্দুল মছব্বির স্মরণে এক আলোচনা অনুষ্ঠিত হয়। শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় শমশেরনগর ইউনিয়ন জনমিলন কেন্দ্রে প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন বিশিস্ট লেখক-গবেষখ অধ্যক্ষ রসময় মোহান্ত।
অধ্যাপক মো: ফজলুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক ম. মুমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের আহবায়ক কবি আব্দুস শহীদ সাগ্নিক। আলোচনায় অংশ নেন গবেষক শামসুদ্দিন আকবর, প্রভাষক কবি শাহাজান মানিক, জাহেদুল ইসলাম সানি, লেখক-সাংবাদিক হুমায়ুন রশিদ, সমাজসেবক শামসুল হক মিন্টু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শিক্ষক মিজানুল হক স্বপন, লোকগীতিকার ইউসুফ শাই, ইয়াছিন শাহ সাহিত্য পরিষদের সম্পাদক মাহবুবুর রশীদ চৌধুরী হিমু, লেখক ফখরুদ্দিন জাহেদ, রুহুল আমীন চুন্না, মহিউদ্দিন খান শাহান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, প্রস্তাবিত শাহ ইয়াছিন লোকগবেষণা ফাউন্ডেশনের সভাপতি, ৪নং শমশেরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত মো: আব্দুল মছব্বির এর বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে আলোকপাত করে। বক্তারা আরো বলেন, বিখ্যাত পীর ও মরমি কবি শাহ ইয়াছিনের লেখা এক হাজারের অধিক মুর্শিদী গান বিলুপ্তির পথে। এগুলো পৃষ্ঠপোষকতা ও সংরক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ব্যবস্থা করা প্রয়োজন। ভক্তবৃন্দ অনুরাগী ও মুরিদানের নিকট হতে গানগুলো সংরক্ষণ করে প্রচারের ব্যবস্থা করার জন্য গুরুত্ব দেয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!