Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে টাকা দাবির অভিযোগ

রিপোটার : / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মিথ্যা পরিচয় দিয়ে মোবাইল ফোনে (০১৯৩৮৬৯৭৪৪৫) থেকে ফোন করে একটি চক্র বিভিন্ন ব্যক্তির থেকে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ওঠেছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, কমলগঞ্জ সদর ইউনিয়নের (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন ইউপি সদস্যকে বরাদ্দ আসছে ১০টা সেলাই মেশিন আপনাকে ২ হাজার টাকা করে অফিসের নাম্বারে দিতে হবে বলে জানায় প্রতারক চক্র। তিনি টাকাও দিয়েছেন। পরে আমার অফিসে আসার পর বুঝতে পেরেছেন এটা প্রতারক চক্র। আমি আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি উনাকে। এ ছাড়াও কিছুদিন ধরে উপজেলার কিছু অসহায় মানুষদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পরিচয় দিয়ে সেলাই মেশিন দেওয়া হবে বলে জানায়। তখন তাদেরকে ২ হাজার টাকা জমা দিতে হবে। এভাবে অনেকেই টাকা দিয়েছে। কিন্তু মূলত এটা একদম ভূয়া। এখন আমাদের অফিসে কিছু লোক আসছে এমন অভিযোগ নিয়ে।
এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার বলেন, আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া কেউ যদি আমার নাম বা যেকোনো নম্বর থেকে এমন বিভ্রান্তিকর ফোন পেয়ে থাকেন, তাহলে তাদের বলব তারা যেন আমাকে জানান। ‘অর্থ আদায়ের বিষয়টি ‘উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা’ নামের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অবহিত করা হলো। প্রতারক চক্রের সাথে যে কোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!