Logo
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ পৌর এলাকায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে তাঁর পক্ষে এসব উপহারসামগ্রী বিতরণ করেন ছেলে তরুণ উদ্যোক্তা, কৃষিবিদ মুঈদ আশিক চিশতী। শোক সংবাদ: কমলগঞ্জের তিন বারের সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক মরহুম মোহাম্মদ ইলিয়াস সাহেবের স্ত্রী বেগম মনোয়ারা ইলিয়াস কিছুক্ষণ আগে শ্রীমঙ্গলের নিজ বাসায় মৃত্যু বরণ করেছেন। জানাযার সময় এখনো ঠিক হয়নি। মোঃ তোফায়েল হোসেন এর রোমান্টিক কবিতা “তুমিময় প্রেম” দুর্গাপূজা ঘিরে মৌলভীবাজার সীমান্তে নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কমলগঞ্জে চা শ্রমিকদের শারদীয় দুর্গাপূজার বোনাস থেকে বঞ্চিত করার প্রতিবাদে ক্ষোভ

কমলগঞ্জে হরতালে বিএনপি`র বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৮০ Time View
Update : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার সময় কমলগঞ্জ-আদমপুর সড়কের নইনারপার বাজারে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে যুবদল-ছাত্রদল। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নইনারপার বাজার এলাকায় অবস্থান নেয় ও কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। 

এ সময় হরতাল সমর্থকেরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

আদমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ ওয়াসিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীর আহমেদ, রহমত মিয়া, সাদ উদ্দীন, সদস্য আ. রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ। 


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!