Logo
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ পৌর এলাকায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে তাঁর পক্ষে এসব উপহারসামগ্রী বিতরণ করেন ছেলে তরুণ উদ্যোক্তা, কৃষিবিদ মুঈদ আশিক চিশতী। শোক সংবাদ: কমলগঞ্জের তিন বারের সাবেক সংসদ সদস্য ও ভাষা সৈনিক মরহুম মোহাম্মদ ইলিয়াস সাহেবের স্ত্রী বেগম মনোয়ারা ইলিয়াস কিছুক্ষণ আগে শ্রীমঙ্গলের নিজ বাসায় মৃত্যু বরণ করেছেন। জানাযার সময় এখনো ঠিক হয়নি। মোঃ তোফায়েল হোসেন এর রোমান্টিক কবিতা “তুমিময় প্রেম” দুর্গাপূজা ঘিরে মৌলভীবাজার সীমান্তে নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন কমলগঞ্জে চা শ্রমিকদের শারদীয় দুর্গাপূজার বোনাস থেকে বঞ্চিত করার প্রতিবাদে ক্ষোভ

৭ম বারের মতো মৌলভীবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন কিনলেন ড. শহীদ

Reporter Name / ১৫৫ Time View
Update : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিক্রির প্রথম দিনেই ৭ম বারের মতো মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি,উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থি’ত ছিলেন। 

এর আগে ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে জোর আশাবাদী বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়ান উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। তিনি শক্তিশালী মনোনয়ন প্রত্যাশী। এলাকার উন্নয়নকে তরান্বিত করতে এবং এর ধারাবাহিকতা ধরা রাখতে আবারও এবছর আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!