Logo
সংবাদ শিরোনাম :
সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর

রাজনগরে ইউএনও’র স্বামীসহ করোনা আক্রান্ত নতুন ৩ জন

রিপোটার : / ৭৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

রাজনগর প্রতিনিধি ।।

মৌলভীবাজারের রাজনগরে নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বামী। তিনি অগ্রণী ব্যাংকের উপজেলার মুন্সিবাজার শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। অন্য দুইজনের একজনের বাড়ী ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে ও অপর একজনের বাড়ী টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নাম জানাতে রাজি হননি স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল জানান, চলতি মাসের ৪ তারিখে তার স্বামী অগ্রণী ব্যাংকের সুনামগঞ্জের ছাতক শাখা থেকে বদলি হয়ে মুন্সিবাজার শাখায় যোগদান করেন। এসময় তিনি জ্বর-সর্দিতে ভোগায় যোগদানের পর থেকে আর কর্মস্থলে যাননি। পরে কোভিড টেস্টের জন্য নমুনা দেয়া হলে বুধবার তার স্বামী করোনা পজিটিভ বলে জানানো হয়। বর্তমানে তার জ্বর-সর্দি কমেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৭ জুন তারা নমুনা দেন। নমুনা পরীক্ষা শেষে ১৬ জুন বিকালে ঢাকা থেকে সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদকে জানানো হয় রাজনগর উপজেলার এই তিনজন করোনা পজিটিভ। পরে সিভিল সার্জন মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এদিকে এপর্যন্ত রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন ও একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ জন। আবার একজন রাজনগরে নমুনা দিয়ে শনাক্ত হলেও মৌলভীবাজার শহরে বসবাস করছেন।

অন্যদিকে আরো ৩ জন ফেঞ্চুগঞ্জ ও বিয়ানিবাজার উপজেলায় নমুনা দিয়ে শনাক্ত হলেও তারা রাজনগর উপজেলায় বসবাস করছেন। সেই হিসাবে রাজনগরে বর্তমানে ১০ জন কোভিড-১৯ পজিটিভ রোগী রয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!