Logo

কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা 

Reporter Name / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে এ ঘোষণা দেন। এসময় প্রধানমন্ত্রী দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লক্ষ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধন করেন। 

এদিন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন মৌলভীবাজার জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানেরও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাজনগর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন করেন সদর উপজেলার শমসেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

উদ্বোধন অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা প্রশাসক কার্যালয়সহ ১৮টি প্রান্ত থেকে স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রকল্পের উপকারভোগিগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!