Logo

কমলগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ১৬৭ Time View
Update : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার ১১ নভেম্বর দুপুরে আনন্দ র‌্যালী ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে পৌরসভা প্রঙ্গন থেকে শুরু হওয়া বিশাল আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ বাজার চৌমুহনী চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আসিফ নেওয়াজ রনি, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাবেক সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতবৃৃন্দ উপস্থিত ছিলেন।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!