Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন

রিপোটার : / ১২৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। সোমবার ৬ নভেম্বর বিকেলে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ড. মো: আব্দুস শহীদ এমপি।

সন্ধ্যায় মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

জানা যায়, উপজেলার কালেঙ্গা সার্কুলার রাস্তা, পতনঊষারে আওয়ামীলীগ নেতা গুলজার খানের বাড়ির সন্নিকটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্মিত গার্ডার ব্রীজের উদ্বোধন, দক্ষিণপল্কী-শ্রীসুর্য্য রাস্তা, শমশেরনগর-তারাপাশা রোড টু মরিচা রাস্তা, স্মরণ দাশ রাস্তা, এয়ারপোর্ট- তারাপাশা রোড টু শ্রীসুর্য্য-উসমানগড় রাস্তা, শহীদনগর বাজার আরসিসি ঢালাই, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের শ্রেণীকক্ষ পাঠদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি, পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, জেলার শ্রেষ্ঠ সমাজ সেবক আব্দুল হান্নান চিনু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরম, উপজেলা আওয়ামীলীগের সদস্য নারায়ণ মল্লিক সাগর, পতনঊষার ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!