Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ অবৈধ বালু উত্তোলনের দায়ে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ল সেবায়েতের খড়ের গাদা কমলগঞ্জের দুই সন্তান পৃথক আসনে জয়ী: আনন্দে ভাসছে উপজেলা মৌলভীবাজার–৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভরাডুবি প্রীতম দাশ–এর ব্যানার–পোস্টার অপসারণে মাঠে নেমেছেন নবনির্বাচিত এমপি মুজিবুর রহমান চৌধুরী আধিপত্য বিস্তারের মহড়ায় আদমপুর বিএনপি‘র দুই গ্রুপ :: পরিস্থিতি নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে পুলিশ।। মুজিবুর রহমান চৌধুরীর জয়ে কমলগঞ্জে দোয়া মাহফিল, শান্তি ও উন্নয়ন কামনা

কমলগঞ্জে চোরাই গরু ও পিকআপসহ ৪ জন আটক

রিপোটার : / ৮৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার পথে ২টি চোরাই গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৭ টায় উপজেলার আদমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামের আব্দুল রহিমের ছেলে ফজর আলী (২৩), মখলিছ মিয়ার ছেলে রুহেল মিয়া (২১), চাম্পারায় চা বাগানের হাসন মিয়ার ছেলে সাদেক মিয়া (২৩) ও গাড়ি চালক ভান্ডারীগাঁও গ্রামের কলন্দর আলীর ছেলে জোনাব আলী (২৪)। আটককৃতদের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে রাত্রিকালীন টহল শেষে বৃহস্পতিবার সকালে থানায় ফেরার পথে সীমান্ত এলাকা থেকে গরু চুরি করে পালানোর খবর পেয়ে কমলগঞ্জ থানার এসআই আবুল কাশেম ও এএসআই আনিছুর রহমান ও এএসআই হামিদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আদমপুর এলাকায় অবস্থান করেন। সকাল সাড়ে ৭ টায় নীল-হলুদ রংয়ের টাটা পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১৫-২১৭৩) দিয়ে একটি ষাঢ় গরু ও একটি লাল রংয়ের গাভি নিয়ে পালিয়ে যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়। আটক দুটি গরুর বাজার মূল্য ৬৫ হাজার টাকা হবে বলে পুলিশ জানায়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!