Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

অবৈধ ভাবে রেলের গাছ বিক্রি, উপসহকারি প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

রিপোটার : / ১২৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

বড়লেখায় রেলওয়ের জমির ব্যাপক সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করে দিয়েছেন কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী জাকির হোসেন খান। ৯৫টি গাছের মূল্যবাবত তার (জাকির) ব্যাংক একাউন্ট, নগদে ৬ লাখ টাকা জমা দিয়ে গাছ কাটতে গিয়ে গ্রেফতার হন গাছ ক্রেতা কামাল উদ্দিন। জেল থেকে বেরিয়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে অবশেষে তিনি রেলওয়ে কর্মকর্তা জাকির হোসেন খানের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সি.আর-৩৮৪/২০২৩) করেছেন।
মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই জামাল উদ্দিন আদালতের নির্দেশে সরেজমিনে মামলার অভিযোগের তদন্ত শুরু করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানায়, বাংলাদেশ রেলওয়ের ‘কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন’ প্রকল্পের পরিচালক তানভিরুল ইসলামের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস গত ১০ এপ্রিল প্রকল্পভুক্ত রেলওয়ের জমির ২৪৮টি সেগুন, কাঠালসহ বিভিন্ন প্রজাতির গাছের মাপযোগ করেন। কিন্তু এর আগে থেকেই প্রকল্পের ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী জাকির হোসেন খান নিয়ম বহির্ভুতভাবে গাছ বিক্রির তৎপরতা চালান।
গাছ বিক্রির জন্য তিনি স্থানীয় বিভিন্ন কাঠ ব্যবসায়ির সাথে যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে তিনি নাহিদা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী কামাল উদ্দিনের সাথে ২৪৮টি গাছ বিক্রির চুক্তি করেন। গত ১১ জুন ৯৫টি গাছ কর্তনের অনুমতিপত্র দেখিয়ে জাকির হোসেন খান বিভিন্ন দাগে কামাল উদ্দিনের নিকট থেকে ৬ লাখ টাকা নিয়ে তাকে গাছ কাটার অনুমতি দেন। প্রকল্পের দক্ষিণভাগ রতুলি বাজার সংলগ্ন এলাকায় গত ১ আগস্ট গাছ কাটার সময় টেক্সমাকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সেফটি অফিসার পিযুষ দেবনাথের গাছ চুরির মামলায় পুলিশ কামাল উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। গত ১ সেপ্টেম্বর তিনি জেল থেকে বেরিয়ে টাকা ফেরত চাইলে রেলওয়ে কর্মকর্তা সব লেনদেন অস্বীকার করায় তিনি তার বিরুদ্ধে আদালতে মামলা করেন।
কামাল উদ্দিন জানান, রেলওয়ে কর্মকর্তা জাকির হোসেন খান ২৪৮টির মধ্যে ৯৫টি গাছ কর্তনের লিখিত অনুমতিপত্র দিয়ে টাকা জমা দিতে বলেন। তিনি তার (জাকির হোসেন খান) পুবালী ব্যাংক লিমিটেড ঢাকা দক্ষিণখান শাখার হিসাবে জমা দিতে বলায় কয়েক দাগে ২ লাখ ৮০ হাজার টাকা জমা দেন। নগদ ও ব্যাংক একাউন্টসহ সর্বমোট ৬ লাখ টাকা গ্রহণের পর তিনি গাছ কাটার অনুমতিপত্র দেন। ১ আগস্ট গাছ কাটতে গেলে প্রকল্পের অন্য এক কর্মকর্তা আমার বিরুদ্ধে থানায় গাছ চুরির মামলা করেন। পুলিশ আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। তখন বুঝতে পারি রেলওয়ে কর্মকর্তা জাকির তার সাথে প্রতারণা করেছে। জেল থেকে বেরিয়ে টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে অবশেষে আদালতে তার বিরুদ্ধে মামলা করেছি।

টেক্সমাকো রেল এন্ড ইঞ্জিনিয়ারিং লি. এর সেফটি অফিসার পিযুষ দেবনাথ জানান, তার কোম্পানী কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের নির্মাণ কাজ করতেছে। লাইন নির্মাণ শেষে দুইপাশের গাছপালা বাংলাদেশ রেলওয়েকে বুঝিয়ে দেওয়ার চুক্তি রয়েছে। এরই মাঝে কামাল উদ্দিন নামক ব্যক্তি ৭-৮ জন শ্রমিক নিয়ে গাছ কাটার খবর পান। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারা অবহিত নন জানালে তিনি তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন।
এব্যাপারে জানতে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী জাকির হোসেন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরই ফোন কেটে দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই জামাল উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে তিনি গত ২৩ আক্টোবর সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কয়েকজন স্বাক্ষীর সাথেও কথা বলেছেন। যেহেতু ব্যাংক একাউন্ট, বিকাশ ও নগদে টাকা লেনদেন হয়েছে তাই তদন্ত সম্পন্ন করতে সময় লাগবে বলে তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!