Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে অতর্কিত হামলায় ৪ পুলিশ সদস্য আহত

রিপোটার : / ৩৭৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

আদমপুর প্রতিনিধি ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে অজ্ঞাত ব্যক্তিদের অতর্কিতে হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার পর যুবদল নেতার দোকানপাট লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আদমপুর ইউনিয়নে নইনারপার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি এ হামলার ঘটনাটি বিএনপি নেতাকর্মীদের।

পুলিশ সূত্রে জানা যায়, নইনারপারে ছাত্রদল নেতা ফয়সাল আহমদের বাসায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বৈঠক করার খবর পেয়ে পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে বৈঠক ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আড়াল থেকে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুরলে ৪ পুলিশ আহত হয়। সাথে সাথেই পুলিশের উপর হামলার নিন্দা জানিয়ে কিছুক্ষন পর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এএসআই পরিমল চন্দ্র সীল, কনস্টেবল মো. আজহারুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ বলেন, অন্যান্য দিনের মতো সবাই বসে মিটিং করছিলাম। কোনো গোপন বৈঠক নয়। হঠাৎ পুলিশের বাঁশির আওয়াজ শুনে সবাই পালিয়ে যায়। তাদের ওপর কেউ ইটপাটকেল নিক্ষেপ করিনি। এটা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাজানো নাটক। তারাই এ নাটক সাজিয়ে আমাদের ফাসাতে চাচ্ছে। তবে পুলিশের উপর এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, এলাকার ছাত্রদল নেতা অনিকের বাসায় হামলা চালানো হয়েছে ও যুবদল নেতা কবির হোসেনের দোকানপাট লুটপাট ও ভাঙ্গচুর করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, বিএনপির কর্মসূচি বাস্তবায় ও নাশকতা করার পরিকল্পনা করছিলো। এ ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সাথে সাথেই হামলা করে তারা। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!