Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

কমলগঞ্জে শিক্ষামূলক সংগঠন বিএমইটি’র বৃত্তি পরীক্ষা শুরু

রিপোটার : / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। বাংলাদেশে বসবাসরত মণিপুরী মুসলিম জনগোষ্ঠীর শিক্ষামূলক সংগঠন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি)  বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। 

হস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুলের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ১৫২ জন শিক্ষাথীরা অংশগ্রহণ করছে। আগামী ২৮ অক্টোবর (শনিবার) পরীক্ষা শেষ হবে। 

কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহাব উদ্দিন।

জানা যায়, ২০০১ সাল থেকে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সাল থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রতি বছর বিএমইটি এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা হচ্ছে। এ বছর বিএমইটি বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৬১ জন, অষ্টম শ্রেণির ৪১ জন ও দশম শ্রেণির ৫০ জনসহ ১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো.আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, সহ-উপদেষ্টা মো. আব্দুল মতিন, উপদেষ্টা ও শিক্ষক মো. খুরশেদ আলী, সাবেক সভাপতি শিক্ষক মো. সাজ্জাদুল হক স্বপন, বাহরাইন প্রবাসী হাজী মো. আইনুর উদ্দিন, উপদেষ্টা ডা. মো. কাইয়ুম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাহাজ উদ্দিন, শিক্ষক ফরিদ আহমেদ ও প্রেসক্লাব সহ সভাপতি সাংবাদিক সাব্বীর এলাহী, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু , সাংবাদিক সালাউদ্দিন শুভ প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!