Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

জুড়ীতে জাম্বুরার ফলন ভালো ও দাম থাকায় চাষিদের মাঝে বাড়ছে আগ্রহ

রিপোটার : / ২১৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

জুড়ী উপজেলার মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর জাম্বুরা বাম্পার ফলন হওয়ায় ও দাম ভালো পাওয়ায় স্থানীয় চাষিদের মাঝে বাড়ছে আগ্রহ। এখানকার জাম্বুরার কদর ও সুনাম রয়েছে দেশব্যাপী।

‘ভিটামিন সি’ সমৃদ্ধ এই ফলটির বেশ কদর রয়েছে মানুষের কাছে। পাহাড়ি এলাকার টিলাগুলোতে এর ফলন ভালো হয়।

জুড়ী উপজেলায় জাম্বুরার বাণিজ্যিক কোনো বাগান না থাকলেও বাড়ির আশেপাশের বিস্তীর্ন ও পতিত এলাকায় জাম্বুরার চাষ হয়।

কলম করে চারা রোপন করলে ২-৩ বছরের মধ্যেই ফলন পাওয়া যায়। তবে বীজের চারা থেকে ফলন আসতে ৫-৬ বছর সময় লেগে যায়। সঠিকভাবে পরিচর্যা করলে প্রতি হেক্টরে ১৫-২০ টন ফলন পাওয়া সম্ভব।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, জুড়ী উপজেলার হায়াছড়া, শুকনাছড়া, জামকান্দি, দুর্গাপুর, গোবিন্দপুর, বিনোদপুর, লালছড়া, রোপাছড়া, লাঠিটিলা, কুচাইরতল, কচুরগুল, কালাছড়া ও পুটিছড়াসহ বিভিন্ন গ্রামের টিলাবাড়ি বা বসতবাড়ির আশপাশে ৬৬ হেক্টর জমিতে প্রায় ১০ হাজার জাম্বুরা গাছ রয়েছে।

হায়াছড়া এলাকার জামাল উদ্দিন বলেন, আমার ১০০টি জাম্বুরা গাছ রয়েছে। গতবছর প্রায় দেড় লাখ টাকার জাম্বুরা বিক্রি করতে পেরেছি। এবছরও ভালো ফলন হয়েছে। পানির সেচের ব্যবস্থা থাকলে আরো বেশি জাম্বুরা উৎপাদন সম্ভব।

রোপাছড়া গ্রামের বাবুল মিয়া ও লালছড়া গ্রামের মোরশেদ বলেন, আমাদের এখানে প্রচুর পরিমাণে জাম্বুরার ফলন হয়। স্থানীয় বাজারে ভালো দাম পাওয়া যায় না। পাইকাররা আমাদের থেকে একেকটি জাম্বুরা ১০-১২ টাকা করে কিনে নেয়।

আর বাজারে একেকটি জাম্বুরা ৩০-৪০ টাকা বিক্রি করেন। এতে চাষিদের থেকে পাইকারদের লাভ বেশি। জুড়ী বাজারে ন্যায্য দাম না পাওয়ায় আমরা চট্টগ্রাম, সিলেট ও ভৈরবে জাম্বুরা বিক্রি করতে নিয়ে যাই। সেখানে জাম্বুরার ভালো চাহিদা রয়েছে আর দামও ভালো পাওয়া যায়।

উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, জুড়ীর বাতাবি লেবু খুবই সুস্বাদু ও রসালো।

সারাদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দু’টি জাত জুড়ী-১, জুড়ী-২ কলমের মাধ্যমে চারা উৎপাদন করে দেশব্যাপী সম্প্রসারণ করা হচ্ছে।

প্রতি বছরের মত এবারও ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। আমরা কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগীতা করছি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!