Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২

এক দিনেই মিলবে ভারতের মেডিকেল ভিসা

রিপোটার : / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য যারা ভারতে যেতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। চিকিৎসার জন্য কেউ ভারতে আসতে চাইলে এবার দ্রুত মেডিকেল ভিসা পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে ভারত যেতে আর একদিনের বেশি অপেক্ষা করতে হবে না।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী (২২ অক্টোবর) রোববার থেকে এই নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। নিয়মে বলা হচ্ছে, কোন রোগী যদি ভারতে চিকিৎসার জন্য যেতে চান, তবে আবেদন করার পর দিনই তিনি ভিসা পেয়ে যাবেন।

ভারতের ভিসা দপ্তরে আবেদন আসার পর পরই রোগী ও তাদের আত্মীয়দের ভিসা দিয়ে দেওয়া হবে। আবেদন জমা দেওয়ার পর প্রথম কর্ম দিবসেই ভিসা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ চিকিৎসার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে কোনভাবেই দেরি করা হবে না। কারণ এতে রোগীর সমস্যা হতে পারে।

বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য আরও সহজে ভারতে যেতে পারবেন। চিকিৎসার ক্ষেত্রেও তাদের সুবিধা হবে। এছাড়াও অনেকে কাজের জন্য বা বেড়ানোর জন্যও বাংলাদেশ থেকে ভারতে যান। তাদের ভিসা পেতেও যাতে সমস্যা না হয় সেটাও ভারত দেখবে বলে জানিয়েছে একটি সূত্র।

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার মনোজ কুমার সম্প্রতি বিষয়টি নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। সম্ভবত কয়েক মাস পর থেকে ভারতের পর্যটক ভিসা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। এর ফলে উপকৃত হবেন বহু মানুষ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!