Logo

আদমপুরে সামাজিক সম্প্রীতি কমিটির সভা ও  পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান

Reporter Name / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

এম, মতিউর রহমান ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভা ও   সার্ব্বজনীন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মংগলবার  (১৭ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় আদমপুর ইউনিয়ন পরিষদ হলরুমে    এ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী। সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন   কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, আদমপুর ইউনিয়ন  পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, , সাধারণ সম্পাদক রন্জিত অধিকারী, ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর।   পূজামন্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন নিখিলমনি সিংহ, সত্যব্রত দেব নিঠু প্রমুখ  ।

অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নে ১৩টি সার্বজনীন দুর্গাপূজা মন্ডপে ২৬ হাজার টাকা   আর্থিক অনুদান প্রদান  করা হয়।


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!