Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই কার্যক্রম

রিপোটার : / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ পুজামন্ডপে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েনযোগ্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের বাছাই কার্যক্রম শুক্রবার (১৩ অক্টোবর) সমাপ্ত হয়েছে। গত মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে উপজেলার পৃথক পৃথক ৪টি স্থানে বাছাই কার্যক্রম শুরু হয়। স্থানগুলো হল উপজেলা পরিষদ প্রাঙ্গন, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ, ৪ নং শমসেরনগর ইউনিয়ন পরিষদ এবং ৯ নং ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার এবং সদস্য সচিব  উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জায়েদ হোসেন। এছাড়াও ২ জন ইউনিয়ন ভিডিপি  দলনেতা এবং ২ জন ইউনিয়ন ভিডিপি দলনেত্রী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার এ প্রতিনিধিকে বলেন, ৪দিন ব্যাপি আনসার ভিডিপি সদস্যদের বাছাইপর্ব সমাপ্ত হয়েছে। আসন্ন শারদীয় দূর্গোৎসব ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে এই সদস্যরা সুন্দর ও সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা পালন করতে পারে সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!