Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্টিত

রিপোটার : / ২৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নকল্পে মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় কমলগঞ্জ থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান।
গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আসলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল।

দূর্গাপূজা, অনিয়ন্ত্রিত বাজার মুল্য, মাদক, জুয়া, ইভটিজিং, চোরাচালান, যানজটসহ আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আবদাল হোসেন, আসিদ আলী, নাহিদ আহমদ তরফদার, অলি আহমদ খান, সোলেমান মিয়া, আব্দুল হান্নান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শংকর লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ, কমলগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, মুজিবুর রহমান রঞ্জু, সুব্রত দেবরায় সঞ্জয়, শাব্বির এলাহী, শাহীন আহমদ প্রমুখ।

সভায় বক্তারা , উপজেলার আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নে চুরি, ডাকাতি, ইভটিজিং রোধ করা পাশাপাশি মাদক ও জুয়া মুক্ত উপজেলা ঘোষণারও দাবি জানান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!