Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় মারধোরের অভিযোগ

রিপোটার : / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

ডেস্ক রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বসতবাড়িতে গিয়ে ভাই ও মাকে মারধোর করেছে বখাটেরা। এঘটনায় কমলগঞ্জ থানায় অভিযোগ করেছেন মেয়ের মা। গত ২৭ সেপ্টেম্বর দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের কানু ঘোষের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের নেপাল শীলের ছেলে জীবন শীল (২২) ও মকুল শীলের ছেলে পদ্ভুত শীল (২১) বেশ কিছুদিন ধরে গ্রামের কানু ঘোষ এর মেয়েকে মোবাইলে ও রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ করায় জীবন শীল ও পদ্ভুত শীল কানু ঘোষ এর বসতবাড়িতে গিয়ে তার ছেলে শান্তু ঘোষ ও স্ত্রী চামেলী ঘোষকে মারধোর করে। মারধোর করে মা ও ছেলেকে আহত করে। এঘটনায় শান্তু ঘোষ ও তার মা চামেলী ঘোষ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।

অভিযোগ করে শান্ত ঘোষ বলেন, এরা বখাটে প্রকৃতির। আমার বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাড়িতে গিয়ে গালিগালাজ করে আমাকে ও আমার মাকে টানা হেচড়া করে ও বেঁধে রেখে মারধোর করে।

তবে অভিযোগ বিষয়ে জীবন শীল এর মোবাইলে ফোন করলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন।

কমলগঞ্জ থানার এসআই রেজাউল করিম বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!