Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে রবিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী মনসা দেবীর নৌকা পূজা সুবিধাবঞ্চিত শিশুদের ঈদে হাসি ফুটালেন এমপি হাজী মুজিব কমলগঞ্জের ৯ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি হাজ্বী মুজিব রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত

রিপোটার : / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।। পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার কমলগঞ্জে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মূল ফটকে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। 

আলোচনা সভায় অংশ নেন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের  পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং, লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, ট্যুরিজম কমলগঞ্জ এর সভাপতি শাব্বির এলাহী, পিপলস ফোরাম এর সম্পাদক সামছুল ইসলাম. কমলগঞ্জ পর্যটন উন্নয়ন পরিষদ সম্পাদক শিক্ষক মঞ্জুর আহমদ আজাদ মান্না প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তাবৃন্দ এবং ট্যুর অপারেটরদের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা কমলগঞ্জসহ মৌলভীবাজার জেলার পর্যটন বিকাশে সম্ভাবনা ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। উদ্যোক্তাদের পরিবেশবান্ধব ইকো ট্যুুরিজম গড়ে তোলার আহবান জানান এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!