Logo

মৌলভীবাজারের কৃতি সন্তান পরমানু বিজ্ঞানী ড. খলিলুর রহমান আর নেই

Reporter Name / ২৪৭ Time View
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

বাংলাদেশের বিশিষ্ট পরমানু বিজ্ঞানী মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামের কৃতি সন্তান ড. খলিলুর রহমান আর নেই। শনিবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টার সময় ঢাকাস্থ নিজ বাসায় বার্ধ্যকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ১ মেয়ে (আমেরিকায় কর্মরত বিজ্ঞানী), স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

ড.খলিলুর রহমান জীবদ্দশায় সিলেট নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।মরহুম ড. খলিলুর রহমান ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার প্রথম চেয়ারম্যান মরহুম মেজর (অব) ইঞ্জিনিয়ার খালেদুর রহমানের বড় ভাই।

আগামীকাল ২৪ সেপ্টেম্বর রবিবার জানাজার নামাজ শেষে নিজ গ্রাম মৌলভীবাজারস্থ বাহারমর্দানে মরহুমের সর্বশেষ জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাঁকে চির নিদ্রায় শায়িত করা হবে।

মরহুম ড.খলিলুর রহমান এর মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা  জানিয়েছেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমানসহ জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও শিক্ষককরা।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!