Logo

মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Reporter Name / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার॥

কমলগঞ্জে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ২য় আসরের উদ্বোধন খেলা জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি বিকেলে ভানুগাছ রেলওয়ে মাঠে ইমানস্ ফ্লীল্ট এন্ড ম্যানেজমেন্টের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

টুর্ণামেন্টর উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন। গেষ্ট অব অনার ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ ইউএনও সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইমানস্ ফ্লীল্ট এন্ড ম্যানেজমেন্টের সিইও মাসুম আহমেদ ও বাবুল আহমেদ।

উদ্বোধনী খেলায় মায়ের দোয়া ফুটবল একাডেমি, ঢাকা ও শাহাজান কিংস, হবিগঞ্জ ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে  মায়ের দোয়া ফুটবল একাডেমি, ঢাকা-কে পরাজিত করে ১-০ গোলে জয়ী হয় শাহাজান কিংস, হবিগঞ্জ। উদ্বোধনী খেলায় হাজারো ক্রীড়ামোদী জনসাধারণ উপস্থিত ছিলেন।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!