Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে “১ টাকায় ডাক্তারি পরামর্শ” প্রকল্পের উদ্বোধন

রিপোটার : / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

কমলকন্ঠ ডেস্ক ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ ও স্কুল শিক্ষার্থীদের জন্য “১ টাকায় ডাক্তারী পরামর্শ” প্রকলেপর শুভ উদ্বোধন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও হীড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি মাটির ব্যাংকে ১ টাকা জমা দিয়ে চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে তৃণমূলের মানুষের জন্য “১ টাকায় ডাক্তারী পারামর্শ” প্রকল্পের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ কার্যক্রম শুরুর মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা, বøাড প্রেশার, ডায়াবেটিস পরীক্ষা ইত্যাদি স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে তৃণমূলের মানুষ উপকৃত হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হীড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নূরে আলম সিদ্দিকী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী প্রমুখ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ১ দিন ১ ঘন্টা করে বিভিন্ন ইউনিয়নে ১ জন এমবিবিএস ডাক্তারের উপস্থিতিতে ডাক্তারি পরামর্শ ও সেবা প্রদান করা হবে এবং চিকিৎসকরা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সেমিনার এর আয়োজন থাকবে।
কমলগঞ্জে “১ টাকায় ডাক্তারী পরামর্শ” প্রকল্পের উদ্বোধন করে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ১ টাকায় চিকিৎসা সেবা একটি মহৎ উদ্যোগ, চিকিৎসা সেবা সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য নিরাপত্তা মানব উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক। বাংলাদেশের সংবিধানে প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্য সেবার স্বীকৃতি দিয়েছে। স্বাস্থ্য মানব উন্নয়নের জন্য মৌলিক। জীবনযাত্রার মান উন্নয়নের জন্য স্বাস্থ্য নিরাপত্তা অপরিহার্য। জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নও নির্ভর করে একটি দেশের কার্যকর স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার ওপর। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় গ্রামীণ জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য স্বাস্থ্য পরিসেবা সর্বোত্তম চেষ্টা করছে সরকার। সেই লক্ষ্যে প্রান্তিক জনপদে মানুষের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই কমলগঞ্জে এ আয়োজন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!