Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে সূচনা কর্মসুচির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্টিত

রিপোটার : / ২৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে সূচনা কর্মসুচির অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও সূচনা কর্মসুচির আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা  নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

সূচনা‘র পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ডা: রকিবুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিম্বজিৎ রায়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান উজ্জ্বল, উপকারভোগী সদস্য লিজা বেগম, লুৎফা বেগম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সূচনা কর্মসুচির কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

সূচনা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, মৎস্য বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা গত ৫ বছরের সূচনা’র কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন। এর আগে প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান উজ্জ্বল কমলগঞ্জে তাদের ৫ বছরে সমাপ্ত বিভিন্ন কর্মকান্ড নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!