Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

সম্পত্তির জন্য বড় ভাইকে হত্যা করলো ছোট ভাই

রিপোটার : / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট ।।

মৌলভীবাজারের কমলগঞ্জে  জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ নভেম্বর )  রাতে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পুতুল সিংহ (৬০)।

স্থানীয়রা জানান,পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে দশ টার দিকে বিপিন ও তার ছেলে নিশি সিংহ বড় ভাই পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলায় ধারালো দা দিয়ে  তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় পুতুলের স্ত্রী  লক্ষীরাণী সিনহা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।  পরে এলাকাবাসী এগিয়ে আসলে বাপ ছেলে পালিয়ে যায়। মুমূর্ষু  অবস্থায় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বুধবার দিবাগত রাত ১ টায় কর্তব্যরত  চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রী লক্ষীরাণীর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেপার্ড করা হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্চয় চক্রবর্তী  সত্যতা নিশ্চিত করে বলেন । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!