Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

রিপোটার : / ৩১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৬ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।।

জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূণ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় রাজকান্দি রেঞ্জের ব্যবস্থাপনায় ২০২১-২০২২ সনের ১০ কি:মি: ট্রিপ বাগান সৃজনের শুভ উদ্বোধন করা হয়। রোববার বেলা ১টায় মুন্সীবাজার ইউনিয়নের ধাতাইলগাঁও-সিদ্ধেশ্বরপুর সড়কের দেবীপুর সার্ব্বজনীন দেবালয় সংলগ্ন এলাকায় ৩ কি:মি: ট্রিপ বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাজকান্দি বনরেঞ্জ, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসুচী শুরু হয়। রাজকান্দি বনরেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, স্থানীয় ইউপি সদস্য মো: আদর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

    বনবিভাগ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় এক লক্ষ বৃক্ষের চারা রোপনের অংশ হিসাবে কমলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়। বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ১০ হাজার চারা রাস্তার পাশে এবং ৩ হাজার চারা আশ্রায়ণ প্রকল্পে রোপিত হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!