Logo

আজ ১১ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি

Reporter Name / ২৪০ Time View
Update : শনিবার, ১১ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। আজ ১১ জুন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস।

সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান জননেত্রী শেখ হাসিনা। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছিল তৎকালীন সংসদের বিরোধীদলীয় নেতা, বাংলার গণ মানুষের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে। বন্দি থাকা অবস্থায় কারা অভ্যন্তরে দেশরত্ন শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে ওই সময় বিদেশে চিকিৎসার জন্য তাঁকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে। আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

মুক্তি পাওয়ার পর চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার অস্থায়ী জামিনের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। ২০০৮ সালের ৬ নভেম্বর দেশে ফিরলে স্থায়ী জামিন দেয়া হয় তাঁকে। পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। টানা চতুর্থ বারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জননেত্রী শেখ হাসিনা। ২০০৮ সালে কারামুক্ত হওয়ার পরের বছর থেকেই শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!