Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জ ও কুলাউড়ায় বেড়েছে বখাটেদের উৎপাত, আতঙ্কে অভিবাবকরা

রিপোটার : / ২৭৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

পৌর শহর কমলগঞ্জ ও কুলাউড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানের সামনে-আশপাশে বখাটে যুবক ও ইভটিজারদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এতে কর্মক্ষেত্রে যাতায়াতকারী মহিলা ও স্কুল-কলেজগামী ছাত্রীদের স্বাভাবিক যাতায়াত মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, কমলগঞ্জ পৌর শহরের আব্দুল গফুর মহিলা কলেজ, কমলগঞ্জ সরকারী গণ মহা বিদ্যালয়, সফাত আলী সিয়ির মাদ্রাসা, কমলগঞ্জ সরকারী স্কুল এস্ড কলেজ, কমলগঞ্জ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজ , ধলাই ব্রীজ, ও কুলাউড়া উপজেলার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, কুলাউড়া সরকারি কলেজ, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের সামনে ইদানিং বখাটেদের আনাগোনা চরম আকার ধারণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর আশেপাশে দলবদ্ধ ভাবে অবস্থান নিচ্ছে তারা। পথেঘাটে ছাত্রীদের প্রেম নিবেদন এবং আপত্তিকর মন্তব্যও করছে বখাটেরা।
এতে ছাত্রীরা লজ্জায় মানসম্মান হারানোর ভয়ে এর প্রতিবাদ করতে পারছে না। কোন সচেতন এবং প্রতিবাদী মানুষ বখাটেদের প্রতিবাদ করলে অথবা বাধা দিলে উল্টো প্রতিবাদকারীরা রোষানলে পড়তে হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, এই দুই পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে শুরু করে বিভিন্ন স্থানে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোর প্রধান ফটকের সামনে বা আশপাশে বেকার ও বখাটে যুবকদের (ইভটিজারদের) দৌরাত্ম্য মারাত্মক আকার ধারণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর বিশেষ করে ছাত্রীদের চলাচলের পথে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করছে বখাটে তরুণ-যুবকরা।

তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। নিরাপত্তার কথা ভেবে ছাত্রী ও সংশ্লিষ্ট অভিভাবকগণ এসব বিষয়ে লিখিত অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। এতে করে বখাটেদের কাছে জিম্মি হয়ে আছেন ভুক্তভোগীরা।
এদিকে, বিভিন্ন সময় উত্ত্যক্তকারী গ্রুপগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত রয়েছে। কিন্তু বখাটেরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় দাপটের সঙ্গে রাস্তায় হৈ-হুল্লোড় করে স্কুল-কলেজগামী ছাত্রী ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায়।
অপরদিকে, বিভিন্ন স্থানে রেললাইনের পাশে স্কুলের সামনে দোকানপাট, বাসস্টেশন, রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন পয়েন্টের সামনে বশে বখাটে ছেলেরা আড্ডা জমায়। এমনকি স্কুল-কলেজ ছাত্রীদের পিছু নিয়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, যার কারণে স্কুল-কলেজের ছাত্রীদের চলাফেরায় মারাত্মক বিঘ্ন ঘটে।
কয়েকজন ছাত্রী জানান, বখাটেরা পিছু নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, অনেক ভয় করে। তাদের ছবি ও ভিডিও তুলতে গেলে ছাত্রীদের মোবাইল কেড়ে নেওয়ারও হুমকি দেয় বখাটেরা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, আমরা ইভটিজিং বন্ধে বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ছাত্রীরা যাতে নির্ভয়ে স্কুল-কলেজে যেতে পারে সে জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় পুলিশের কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!