Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পানি পানের কথা বলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

রিপোটার : / ২৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের এক গৃহবধুকে পানি পানের কথা বলে ঘরে প্রবেশ করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন ভিকটিম।  

ভিকটিমের অভিযোগপত্র সূত্রে জানা গেছে, বুধবার (৫ মে) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলায় এ ঘটনা ঘটে। ভিকটিম ওমান প্রবাসীর স্ত্রী। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত সেলিম মিয়াকে (২৮) আসামি করে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত সেলিম মিয়া পাশের গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী হিসাবে কর্মরত আছেন বলে জানা গেছে।

ভিকটিমের অভিযোগপত্র সূত্রে জানা গেছে, অভিযুক্ত সেলিম মিয়া (২৮) পাশের গ্রামে বাসিন্দা। ভিকটিমের বাড়িরে সামনে রাস্তা দিয়ে প্রায় আসা যাওয়া করতেন। সে সুবাদে বউদি বলে ডাকতেন। গত বুধবার (৫ মে) বিকালে শ্বাশুড়ী ভিকটিমের মেয়েকে নিয়ে মুদির দোকানে কেনাকাটা করতে যান। এসময় ভিকটিম বাড়িতে একা ছিলেন। সেই সময় সেলিম মিয়া বাড়িতে যান ভিকটিমের কাছে পানি পান করতে চান। ভিকটিম পানি আনতে গেলে সেলিম মিয়া কক্ষে প্রবেশ করে জোরপূর্বক দরজা লাগিয়ে দেন। তখন ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ভিকটিমে চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হলে সেলিম মিয়া (২৮) পালিয়ে যান। ভিকটিম এখন চিকিৎসাধীন আছেন।

ভিকটিমের দেবর বলেন, আমি সেদিন বাড়িতে ছিলাম না। ঘটনা পরে শুনেছি। ঘটনার পরে বউদিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও আসামি গ্রেপ্তার হয়নি বলে জানান ভিকটিমের দেবর।

মৌলভীবাজার মডেল থানা ওসি ইয়াসিনুল হক বলেন, বিষয়টি আমি এখনও জানিনা। বিষয়টি খবর নিয়ে দেখছি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!