Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে ভেড়া বিতরণে ব্যাপক অনিয়ম

রিপোটার : / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভেড়া বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।ওজনে কম, সাইজে ছোট থাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকেউপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ মঈনউদ্দিন‘এমপিকে দিয়ে উদ্বোধন করিয়েছি, যা পারেন লিখেন’ বলে মন্তব্য করেন।

সংশ্লিষ্টসূত্রে জানা যায়, ভেড়া বিতরণের এ প্রকল্পের অধীনে কমলগঞ্জ উপজেলার ২০০ সুবিধাভোগী পরিবার রয়েছে। ১৩ এপ্রিল দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। উদ্বোধনের দিন ২০টি পরিবারে ৪০টি ভেড়া বিতরণ করা হয়। উদ্বোধনের এক সপ্তাহ পর গত বৃহস্পতিবার ৮০টি পরিবারে ১৬০টি ভেড়া বিতরণ করা হয়েছে। বিতরণকৃত অধিকাংশ ভেড়াই ছিল প্রকল্পের নির্ধারিত সাইজের চেয়ে অনেক ছোট। প্রতিটি ভেড়ার ওজন ৯ কেজি থাকার কথা থাকলেও অধিকাংশ ভেড়ার ওজন ছিল ৪ থেকে ৫ কেজি। এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে উপকারভোগীর ব্যাপক তর্ক-বিতর্কহয়েছে। অভিযোগ রয়েছে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ মঈনউদ্দিনের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের শর্তাবলি অমান্য করে ভেড়া বিতরণে নয়ছয় করেছেন।

উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকার চা শ্রমিক শ্রমিক জিতন সবর, সুমন রাজভরসহ উপকারভোগীরা অভিযোগ করে বলেন, ‘সরকার আমাদের ৯ কেজি ওজনের ভেড়া প্রদানের কথা বলেছে। ভেড়া লালনপালন বিষয়ক কর্মশালায় এমনটাই আমাদের জানানো হয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার ভেড়া নিতে এসে দেখি একেকটার ওজন ৪/৫ কেজি। কোনো কোনোটা তার চেয়েও কম ওজনের।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালীর সভাপতি ও রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী বলেন, সরকারি হিসাব থেকে প্রতিটি ভেড়ার ওজন কমপক্ষে ৪-৫ কেজি কম ও আকারে অনেক ছোট ছিল। এ অনিয়ম নিয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কোনো সঠিক জবাব দেননি। এতে মনে হচ্ছে প্রাণীসম্পদ কর্মকর্তা সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গেযোগসাজশে প্রকল্পের শর্ত অমান্য করে কম দামে ছোট আকারের ও কম ওজনের ভেড়া কিনে বিতরণ করছেন। আর এতে তাদের আর্থিক লাভ হচ্ছে। এর ফলে সরকারের ভাবমুর্ত্তি ক্ষুন্ন হচ্ছে।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ মঈনউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এমপিকে দিয়ে উদ্বোধন করে নিয়েছি। ছোট হলেই কি, আর উপকারভোগীরা সেগুলো না নিলেই কি? এতে আমার কিছু যায় আসে না। ‘আপনারা যা পারেন লিখেন’। ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম ও মোবাইল নম্বর জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করে বলেন, এটি শেখ সেলিম সাহেবের আত্মীয়ের ঠিকাদারী প্রতিষ্ঠান।

এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, ‘নির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!