Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জাতিসংঘের এসডিজি যৌথ কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত

রিপোটার : / ৪৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি’র উদ্দেশ্য কাউকে পিছনে না রেখে এগিয়ে যাওয়া এবং চা জনগোষ্ঠীর নারীদের পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না বলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত একটি কর্মশালায় অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।

জাতিসংঘের এসডিজি যৌথ কর্মসূচির অধীনে ‘সিলেট বিভাগের নারী চা শ্রমিক ও তাদের পরিবারের জন্য সামাজিক সুরক্ষা বৃদ্ধি’ কর্মসূচি এই বিভাগীয় লেসন লার্নিং কর্মশালা আইএলও, ইউনিসেফ, ইউএনএফপিএ এবং ইউএন ওমেন যৌথভাবে আয়োজন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘এসডিজি’র মূল লক্ষ্য কাউকে পিছনে রেখে এগিয়ে না যাওয়া। কোন নারীকেই পিছনে রেখে এগিয়ে যাওয়া যাবে না।‘

তিনি বলেন, ‘চা বাগানগুলি ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের ঔপনিবেশিক মানসিকতার সাথে শাসন করেছিল। কিন্তু এখন এই বাগানগুলি বাংলাদেশীদের, তাই ব্রিটিশ মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব আছে, কিন্তু আলোচনার মাধ্যমেই সব সমাধান করা যায়।‘

সিলেট বিভাগের ২৫ টি চা বাগানে ২০ মিলিয়ন ডলার ব্যয়ে এই কর্মসূচি গত ২০২০ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আগামী ৩১ মার্চ শেষ হবে।

প্রোগ্রামের সকল অংশীদারদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আইএলওর বাংলাদেশ প্রধান তুওমো পাউটিয়াউনেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব খন্দকার মো. নাজমুল হুদা শামীম, বাংলাদেশীয় চা সংসদের সদস্য তাহসিন আহমেদ চৌধুরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পঙ্কজ কুন্ডা।

এছাড়াও বক্তব্য রাখেন আইএলও’র আলেক্সিয়াস চিসাম, ইউএনএফপিএ’র ড. অনিমেষ বিশ্বাস ও মশিউর রহমান, ইউ ওমেন’র তপতি সাহা, ইউনিসেফের খন্দকার লুৎফুল খালেদ প্রমূখ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!