Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ছেলে হারানোর ১৩ দিনের মাথায় বসতঘর পুড়ে ছাই

রিপোটার : / ১৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।।

কমলগঞ্জে ছেলে হারানোর ১৩ দিনের মাথায় বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে তিন লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিবারের মালামাল ও বসতঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
জানা যায়, শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল গ্রামের নুরজাহান বেগমের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ঘর পুড়ে ছাই হয়েছে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত পরিবারের নুরজাহান বেগম বলেন, আগুন লাগলো কিভাবে জানি না। ১৩ দিন আগে অন্তসত্তা স্ত্রী রেখে আমার ছেলে মারা গেছে। এক ছেলে প্রতিবন্ধী। এদেরকে নিয়ে এখন কোথায় যাবো। সন্তান, বসতঘর ও মালামাল হারিয়ে নিঃস্ব হয়েছেন বলে নুরজাহান বেগম জানান।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করানো হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, সাহায্যের জন্য লিখিত আবেদন করলে এ পরিবারকে সহযোগিতা করা হবে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!