Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শমশেরনগরে মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন

রিপোটার : / ৪৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চাতলাপুর রোডে দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান রানু পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্ঠা, যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুধ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফটিকুল ইসলাম, মাধবপুর ইউনিয়নের সব নির্বাচিত চেয়ারম্যান আশিদ আলী, লেখক-গবেষক এডভোকেট ইয়াওর উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম খান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল মালিক বাবুল, অভিভাবক সদস্য মাসুক মিয়া, মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা হাসান আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, যারা এ মাদ্রাসায় দান করে ভবন নির্মানে সহায়তা করছেন তাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও বেশি দান করতে পারেন।

পরে এডভোকেট ইয়াওর উদ্দিন এর সম্পাদনায় “বাংলার বীর সেনানী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম” বইয়ের মোড়ক উন্মোচন করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!