Logo

মৌলভীবাজারে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

Reporter Name / ৫৫১ Time View
Update : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় আরও ৫৪ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ১ শতাংশ। শনিবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ১১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৫৪ জনের ফল পজিটিভ আসে। ফলে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩০৭ জনে। 

নতুন শনাক্তের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারী ৩১ জন, শ্রীমঙ্গলে ৬ জন, কমলগঞ্জে ৬ জন, বড়লেখায় ৩ জন এবং রাজনগরে ৮ জন রয়েছেন। 

শনাক্তের পাশাপাশি মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন।এরা সকলেই রাজনগরের বাসিন্দা। এতে করে জেলায় করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৩৯ জন।

২৪ ঘণ্টায় হাসপাতালে ১ জন করোনা রোগী ভর্তি হয়েছে। করোনা সংক্রমিত হয়ে হাসপাতাল ছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৬৩ জন।  

মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে ৭২ জন মারা গেছেন। এদের মধ্যে ২৪ জন বাড়িতে এবং ৪৮ জন হাসপাতালে মৃত্যুবরণ করেন। 


More News Of This Category
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!