Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বিদ্যুতের তার বিহীন শহর হবে মৌলভীবাজার

রিপোটার : / ৩২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। বিদ্যুতের তারবিহীন শহর গড়তে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান। 

মৌলভীবাজার শহরের বিদ্যুতের তার মাটির নীচে নিতে তিনি জেলা প্রশাসক সম্মেলনে প্রস্তাব করেন। জেলা প্রশাসকের দেওয়া এই প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনও করেছে মন্ত্রণালয়।  

জেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, ১৮ থেকে ২০ জানুয়ারি তিনদিনের জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ে মৌলভীবাজারের উন্নয়নে দশটি প্রস্তাব উপস্থাপন করেন মীর নাহিদ আহসান। এরমধ্যে উল্লেখযোগ্য ছিলো মাটির নীচের বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়া। 

এ প্রস্তাবে ছিলো- সড়কের পার্শ্বে অপরিকল্পিতভাবে বিদ্যুতের খুঁটি স্থাপন ও তার ঝুলানো রোধকল্পে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ।এই প্রস্তাবের পক্ষে জোরালো ও গ্রহণযোগ্য যুক্তিও উপস্থাপন করেন জেলা প্রশাসক। 

তিনি বলেন, অপরিকল্পিতভাবে সড়কের পেভমেন্ট এজ ঘেঁষে বৈদ্যুতিক খুঁটি স্থাপন ও তার ঝুলানোর ফলে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে। বিদ্যুৎ লাইনগুলো জটিল ও ঝুঁকিপুর্ণ হয়ে উঠছে। ফলে লাইন মেরামাত ও সংরক্ষণ কাজ এবং লাইন নির্মাণ দিন দিন কঠিন হয়ে পড়ছে।  সড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে। বৈদ্যুতিক খুঁটি অপসারণে প্রশাসনিক জটিলতা দেখা দেয়। মাটির নীচে বিদ্যুতের তার নিলে সিস্টেম লস কমবে। জনগণ বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। শহরের সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। সড়কের পাশে অপরিকল্পিতভাবে স্থাপিত খুঁটি অপসারণে সরকারি অর্থ অপচয় হচ্ছে। 

এ অবস্থা থেকে উত্তরণ ও বাস্তবায়নের সুপারিশ হিসেবে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ভুগর্ভস্থ  বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণের প্রস্তাব দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সংবাদ মাধ্যমকে জানান, মাটির নীচে বিদ্যুতের লাইন নেওয়ার এই প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে- মৌলভীবাজারসহ কয়েকটি জেলায় এই প্রকল্প নেওয়া হবে। 

উল্লেখ্য- এ বছর ১৮ থেকে ২০ জানুয়ারি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। প্রথমদিনের তৃতীয় অধিবেশনে ছিলো বিদ্যুৎ বিভাগের সাথে। এতে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!