Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

১৫ জানুয়ারির পর টিকা না নিলে ক্লাসে যেতে পারবে না শিক্ষার্থীরা

রিপোটার : / ৫৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক।। আগামী ১৫ জানুয়ারির পর টিকা না নিলে ক্লাসে যেতে পারবে না শিক্ষার্থীরা। ফলে অগ্রাধিকার ভিত্তিতে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দিতে নির্দেশ দিয়েছে সরকার। 

লিখিত নির্দেশনায় বলা হয়েছে টিকা না নিলে ক্লাসে যেতে পারবে না শিক্ষার্থীরা। শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা লিখিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। রোববার আদেশটি জারি করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে টিকা দিতে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর গত ৩০ ডিসেম্বর বিভিন্ন নির্দেশনা দিয়েছে।

রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার কর্মসূচির সফল বাস্তবায়নে কয়েকটি নির্দেশনা দেওয়া হলো।

১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থী (নিবন্ধনকৃত ও অনিবন্ধনকৃত) টিকা গ্রহণ করবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান টিকা গ্রহণের জন্য নির্ধারিত দিনে শিক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করবেন। একইসঙ্গে শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষককেও টিকা কেন্দ্রে পাঠাবেন।

টিকা নেওয়া ছাড়া কোনো শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। টিকা কার্যক্রম চলমান অবস্থায় সব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা/খানা মাধ্যমিক শিক্ষা অফিসের সব কর্মকর্তা-কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

জেলা শিক্ষা কর্মকর্তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় সমন্বয় করে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতে সচেষ্ট থাকবেন।

অফিস আদেশে দেশের সব অঞ্চলের পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, সকল আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সকল উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!