Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মুন্সীবাজারে এমপি‘র গাড়িবহরে হামলার ঘটনা : ৬ জনের জামিন না মঞ্জুর

রিপোটার : / ৫১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার এলাকায় রহিমপুর ইউনিয়নের নৌকার প্রধান নির্বাচনী অফিস ও স্থানীয় সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) জুনেল আহমেদ তরফদারসহ ৬ জনের জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা মহাদেব বাঁচাড়।

কারাগারে প্রেরণ করা আসামীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ও পরাজিত বিদ্রোহী প্রার্থী জুনেল আহমেদ তরফদার (৪৭), উপজেলা আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান চৌধুরী বাবর (৪৫), মিজানুর রহমান (৪৬), মুস্তাক আহমেদ মস্তান (৩৮), বেলাল মিয়া (৩৩) ও হারুনুর রশিদ (৩৮)। এর এ মামলায় এজাহারভুক্ত দুই আসামী রাসেল মিয়া (৩২) ও ওয়াহিদ মিয়া (৩৭) কে কমলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছিল।

আদালত সূত্রে জানা যায়, রোববার (৯ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেস্ট আদালতে এমপি ও নৌকার অফিসে ভাংচুরের মামলায় ২৮ জন আসামি জামিন আবেদন করেন। এ সময় ২২ জনের জামিন আবেদন মঞ্জুর করলেও মামলার প্রধান আসামিসহ ৬ জনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সংসদ সদস্য ও নৌকার নির্বাচনী অফিসে হামলার ঘটনায় ৪০ জনকে আসামি করে সংসদ সদস্যের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে গত ২ জানুয়ারি রাত ১০টায় রহিমপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রধান নিবার্চনী কাযার্লয় ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদের গাড়ি বহরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হামলা চালান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জুনেল আহমদ তরফদার ও তার কর্মীসমর্থক। হামলায় এমপি অক্ষত অবস্থায় থাকলেও দুপক্ষের সংঘর্ষে স্থানীয় এমপির গানম্যান, গাড়ি চালক ও ব্যক্তিগত একান্তসহকারীসহ ৭ জন আহত হন। এ ঘটনায় ৪০ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!