Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ওমিক্রন ঠেকাতে মৌলভীবাজারে মাস্ক বিতরণ

রিপোটার : / ২৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ ডেস্ক ।। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে মৌলভীবাজারে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) শহরের চৌমোহনাসহ মোট পাঁচটি স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়। 

মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। যা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। 

রোববার এই কার্যক্রমে অংশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পৌরসভার মেয়র ফজলুর রহমান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

মাস্ক বিতরণকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়াচ্ছে। এর সংক্রমণ রোধে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। 

মীর নাহিদ আহসান আরও জানান, মাস্ক না পরলে আগামী ১৬ জানুয়ারি থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। একই সাথে করোনা টিকার সনদ ছাড়া অফিস, রেস্টুরেন্ট, শপিংমলসহ কোনো জায়গায় প্রবেশ করতে দেওয়া হবে না। 


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!