Logo
সংবাদ শিরোনাম :
রাতে সস্তা হোটেল, দিনে অপরাধ—কমলগঞ্জে অপহরণচেষ্টার ঘটনায় ধরা পড়ল চক্র কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৫ লাখ কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, ভূমিকম্প উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া রমজান উপলক্ষে শ্রীমঙ্গলে দেড় সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কমলগঞ্জে নারী অপহরণচেষ্টা, ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুলিশকে কঠোর নির্দেশ এমপি হাজি মুজিবের কমলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ওয়াইসিজি’র সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টা, সাহসিকতায় রক্ষা পেলেন নারী লিটারে কম পেট্রোল বিক্রি: কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শ্রীমঙ্গলে রঙের হাঁড়ি ভেঙে দোল উৎসবের উদ্বোধন, হাজারো ভক্তের মিলনমেলা কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা

কমলগঞ্জ ছাত্রীর আত্মহত্যা

রিপোটার : / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

কমলকন্ঠ রিপোর্ট।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের রাজভর টিলায় সদ্য প্রকাশিত এসএসসি উত্তীর্ণ মনিকা রাজভর (১৫) নামে এক চা শ্রমিক ছাত্রী রান্না ঘরের চালায় গলায় দঁড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে। পরিবার সদস্যরা জানান, ছাত্রীটি কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় শমশেরনগর চা বাগানের রাজভর টিলার মৃত রাম স্বামী রাজভরের মেয়ে মনিকা রাজভর (১৫) রান্না ঘরের চালার সাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ২০২১ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শমশেরনগর এ এ টিএম বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছে। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল থেকে ছাত্রীর লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে এ ছাত্রীর সাথে চা বাগানের দুটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তার পরিবার সদস্যরা তাকে শাসন করেছিল। ফলে সে অভিমান করে আত্মহত্যা করতে পারে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ছাত্রী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার সদস্যরা বলছেন সে মানসিক রোগী ছিল। তাকে কয়েক দফা মানসিক চিকিৎসককে দেখানো হয়েছিল।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!