Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত

রিপোটার : / ৩৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। কালের পরিক্রমায় অনেকটা হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।

হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয় স্টেডিয়াম মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে এসে প্রচুর মানুষ উপভোগ করেন এই ঘোড়দৌড় প্রতিযোগিতা।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন ও পৌর মেয়র মো. ফজলুর রহমান। আয়োজক সুত্রে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিযোগিতায় অংশ নিতে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকরা। প্রতিযোগিতা শেষে পুরস্কার গ্রহণ করেন তারা। ঘোড়দৌড় প্রতিযোগিতায় ১৪ টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ঘোড়ার মালিককে যথাক্রমে ৩৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি ও ২৪ ইঞ্চি টিভি পুরস্কার হিসবে দেওয়া হয়। এছাড়া অন্য অংশগ্রহণকারীদের টেবিল ফ্যান পুরস্কার দেওয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!