Logo

রাজনগরে এক ইউপি সদস্য পদপ্রার্থীর মৃত্যু

Reporter Name / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক সাধারণ সদস্য পদপ্রার্থীর মৃত্যু হয়েছে। তিনি ফতেপুর ইউনিয়নের চরকারপাড় গ্রামের মুক্তিযোদ্ধা রফিক মিয়ার ছেলে হারুনুর রশিদ হারুন (আপেল প্রতীক)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে হারুনুর রশিদ হারুন (৪৯) খাবার খাওয়ার সময় বুকে ব্যাথা অনুভব করেন। পরে পরিবারের সদস্যরা তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ১২ টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৬জন প্রার্থী ছিলেন। তার মৃত্যুর ফলে ৫জন প্রার্থী এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্ধিতা করবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, তার মৃত্যুর সংবাদ দুঃখজনক। ওই ওয়ার্ডে তিনি ছাড়াও আরো একাধিক প্রার্থী আছেন। এ কারণে নির্বাচন স্থগিত হবে না।


ধর্ম
Developed By Arolaxltd
error: Content is protected !!
error: Content is protected !!