Logo

মৌলভীবাজারে পুনাকের মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা শুরু

Reporter Name / ৩০৩ Time View
Update : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর মাসব্যাপী শিল্প-বাণিজ্য মেলা শুরু হয়েছে। 

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় শহরের কাশীনাথ আলাউদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মাঠে পুনাক মেলার শুভ উদ্বোধন করা হয়। 

মৌলভীবাজার জেলা পুনাক সভানেত্রী সামিনা সুলতানার সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ও জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ.বি. এম মুজাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. শহীদুল হক মুন্সী, জেলার অফিসার ইনচার্জবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। 

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয় মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে পুনাক মেলার সার্বিক সফলতা কামনা করেন।

পুনাক সভানেত্রী সামিনা সুলতানা তাঁর বক্তব্যে বলেন, ‘পুনাকের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ নাগরিকদের কেনাকাটার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য নানা আয়োজন থাকছে। ম্যাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্যের বাহারি স্টলের পাশাপাশি শিশু কিশোরদের সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। পুনাক সভানেত্রী সবাইকে মেলায় আসার জন্য অনুরোধ জানান।


ধর্ম
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!