Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

মৌলভীবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

রিপোটার : / ২৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ছকাপন রেলগেট এলাকায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছকাপন (কালাপানি হাওর এলাকা) রেলগেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

স্থানীয়রা রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের ও পুলিশের সাথে কথা বলে জানা যায় লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। সে ওই এলাকায় দীর্ঘদিন থেকে ঘোরাফেরা করছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুলাউড়া রেলওয়ে থানার উপ-পরির্দশক ও আয়ু মো. আফছার উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, লোকটি পাগল ছিল। রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়ে লোকটির মৃত্যু হয়। এখন পর্যস্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!