Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রতি বছরই করোনার টিকা নিতে হবে

রিপোটার : / ৩০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। করোনার সংক্রমণ রোধে প্রতি বছরই করোনার টিকা নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজারের প্রধান ড. আলবার্ট বুর্লা। বৃহস্পতিবার  (০২ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. আলবার্ট বুর্লা বলেছেন যে ‘খুবই উঁচু মাত্রার সুরক্ষা’ নিশ্চিত করতে প্রতি বছর টিকা নেওয়ার প্রয়োজন হবে। মানুষের আগামী বহু বছর ধরেই প্রতি বছর টিকা নিতে হবে বলে জানিয়েছেন তিনি।  ফাইজারের প্রধান নির্বাহী বিবিসিকে এই সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন শনাক্ত হওয়ার আগে।

সাক্ষাৎকারে ড. বুর্লা বলেন, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্ট, এবং ভারতে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবেলায় ফাইজারের টিকা কার্যকর করার পদক্ষেপ তারা ইতোমধ্যেই নিয়েছেন। তবে ওই দুটি ধরন মোকাবেলায় তাদের টিকায় তেমন কোনো পরিবর্তন ঘটাতে হয়নি বলে দাবি করেছেন তিনি।

সদ্য শনাক্ত হওয়া ওমিক্রন ভ্যারিয়েন্টের ব্যাপারে তিনি বলেন, তারা এখন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কার্যকর করার কাজ করছেন। আগামী ১০০ দিনের মধ্যে তাদের টিকা হালানাগাদ করার কাজ শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!