Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার বিজয়ী মহসীন মিয়া মধু

রিপোটার : / ২৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু বিজয়ী হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হককে ৪৫৭ ভোটে পরাজিত করেছেন। পর্যটন নগরী শ্রীমঙ্গলে পৌরসভায় এ নিয়ে চতুর্থবারের মতো বিজয়ী হলেন প্রভাবশালী এ জনপ্রতিনিধি।  

নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ১১ কেন্দ্রে নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থী মহসীন মিয়া মধু পেয়েছেন ৫ হাজার ৯৮৯ ভোট। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মনসুরুল হক পেয়ছেন ১১ কেন্দ্রে মোট ৫ হাজার ৫৩২ ভোট। এছাড়াও মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র আরেক প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ২২১ ভোট।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদে নির্বাচন কন্ট্রোল রুম থেকে চুড়ান্ত এ ফলাফল পাওয়ার আগে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মনসুরুল হক বিজয়ী হয়েছেন। অনেকে তাঁকে অভিনন্দনও জানান। ফেসবুকে ছড়িয়ে পড়ে অভিনন্দনের পোস্ট। পৌরসভার ১১টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের মোট ফলাফলেও এগিয়ে ছিলেন সৈয়দ মনসুরুল হক। 

এই সময়ে কখনও শোনা যায় বিজয়ী হয়েছেন মহসিন মিয়া মধু, আবার কখনও শোনা যায় বিজয়ী হয়েছেন সৈয়দ মনসুরুল হক। তবে অবশিষ্ট দুটি কেন্দ্রের ফলাফল যোগ করে দেখা যায় ৪৫৭ ভোটে এগিয়ে আছেন মহসিন মিয়া মধু। বেসরকারি ফলাফরে চতুর্থবারের মতো বিজয়ী ঘোষণা করা হয় মহসিন মিয়া মধুকে।

এছাড়াও শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন :-

সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত
১নং ওয়ার্ড : মো. আলকাছ মিয়া
২নং ওয়ার্ড : মো. আব্দুল জব্বার আজাদ
৩নং ওয়ার্ড : মো. হানিফ চৌধুরী
৫নং ওয়ার্ড : মসুদুর রহমান মসুদ
৬নং ওয়ার্ড : কাজী আব্দুল করিম
৭নং ওয়ার্ড : মীর এম এ সালাম
৮নং ওয়ার্ড : মো. ছাদ উদ্দিন
৯নং ওয়ার্ড : চয়ন রায়
৪নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সংরক্ষিত কাউন্সিলর
১নং ওয়ার্ড : তানিয়া আক্তার
২নং ওয়ার্ড : রোকেয়া পারভীন
৩নং ওয়ার্ড : শারমিন জাহান।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!