Logo
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ছাত্র অধিকার পরিষদের ৬ মাসের আংশিক কমিটি অনুমোদন রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ফেইসবুকে ফেইক আইডি খুলে গুজব ছড়ানোর প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন

রিপোটার : / ২৯৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ রিপোর্ট ।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেইক আইডি খুলে এলাকায় গুজব ছড়ানোর প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর বাজারে আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, সাবেক সেনা সদস্য টিপু সুলতান, ছাত্রলীগ নেতা তাহমিদ আহমেদ ইমন, যুবলীগ নেতা মুবিন আহমেদ লিমন, আব্দুস সত্তার, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি আতিকুর রহমান প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়ার ছোট ছেলে ইমন আহমেদ সহজ সরল প্রকৃতির মানুষ। কিছুদিন আগে কিছু দুষ্কৃতিকারী তার নামে তার বাবার ছবি সংযুক্ত করে ফেইসবুকে ফেইক আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা ইমনের বাবার মানসম্মান নষ্ট করার জন্য বিভিন্ন কার্যকলাপ করে আসছে। দ্রুত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান বক্তারা।

ফেইসবুকে ফেইক আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় গত ২০ নভেম্বর কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়ার পুত্র ভুক্তভোগী ইমন আহমেদ।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!