Logo
সংবাদ শিরোনাম :
রঙে-ভক্তিতে মুখর শ্রীশ্রী বিষ্ণুপদ ধাম, যোগ দিলেন চীনা নাগরিকরা শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাশ ঝুমুর নাচে, আবিরের ছোঁয়ায় আলীনগরে ফাগুয়ার উচ্ছ্বাস ভাতার কার্ডের আশায় চার বছর, সমাজসেবা কার্যালয়ে শুধু প্রতিশ্রুতি সম্মাননা ও ইফতারে প্রাণবন্ত কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে ৩০ নারী এমপি মুজিবুর রহমান চৌধুরীর নেতৃত্বে ভুরভুরিয়া ছড়ায় পরিষ্কার অভিযান কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ আটক ২ নিরালা পুঞ্জিতে ৫ হাজার পুণ্যার্থীর মিলনমেলা ।। সম্পন্ন হলো প্রেসবিটারিয়ান বার্ষিক সভা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় অভিভূত এমপি হাজী মুজিব পিতার প্রতিশ্রুতি রক্ষায় মাঠে নেমেছেন ‘মুঈদ আশিক চিশতী’ হেলিকপ্টারে আগমন, হিন্দু ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা চীনা কনে ও বাংলাদেশি যুবক কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি, রোগীসেবায় নতুন প্রত্যাশা শপথের পর বাড়িতে নয়, হাসপাতালে ছুটলেন এমপি হাজী মুজিব মধ্যরাতে ভৈরববাজারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল তিনজনের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমিতে মহান শহীদ দিবস পালিত প্রেমের ডাকে চীন থেকে রাজনগর, হেলিকপ্টারে কনের আগমন শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প এ বিনামূল্যে ৪ শতাধিক মানুষ পেলো চিকিৎসাসেবা কমলগঞ্জে মাহে রমজান উপলক্ষে অর্ধশতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু, পারিবারিক কলহের অভিযোগ

আলীনগরের চেয়ারম্যান পদপ্রার্থী রাজুর মতবিনিময় সভা

রিপোটার : / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১

কমলকন্ঠ ডেস্ক ।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা নিয়াজ মুর্শেদ রাজুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ নভেম্ভর) সন্ধ্যা ৭ ঘটিকায় আলীনগর ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামে ৯নং ওয়ার্ডবাসীর অংশগ্রহণে হাজারো মানুষ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এ সময় নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা নিয়াজ মুর্শেদ রাজু তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবত আলীনগর ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষের পাশে থেকে জনসেবা করে আসছি। আমার দাদার ইচ্ছা ছিলো আমি পড়ালেখা করে যেনো আলীনগরবাসীর পাশে দাড়াই। তাই আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার দাদার স্বপ্ন প‚রন হবে। ইতিমধ্যে আমি আলীনগর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজ করেছি। আমার সাধ্যমতো এ ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দিরে অনুদানসহ, অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তিনি বলেন, আমি প্রতিটি ওয়ার্ডের সমস্যা সম্পর্কে অবগত আছি। চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি অনুদান না পেলেও আপনাদের সকল দাবি তিন মাসের মধ্যে প‚রন করবো। অবহেলিত আলীনগর ইউনিয়নকে উন্নত ও একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে আপনাদের সমর্থন, দোয়া ও আশীর্বাদ প্রয়োজন। তাই আসন্ন নির্বাচনে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিন।
মতবিনিময় সভায় আওয়ামীলীগ নেতা এস এম আশিক রহমান, যুবলীগ নেতা সামসুল মিয়া, আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনসুর আহমদ, সহ-সভাপতি ইমরান, সুহেল, ইউপি সদস্য পদপ্রার্থী বুলবুল আহমেদ মধু সহ এলাকার গন্যমান্যা ব্যাক্তির্গ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
Developed By Radwan Ahmed
error: Content is protected !!
error: Content is protected !!